Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Pawan Khera meets Sonam Wangchuk: সোনমের সঙ্গে দেখা করলেন পবন খেরা, পাশে থাকার আশ্বাস কংগ্রেস নেতার

Congress leader Pawan Khera meets Sonam Wangchuk at Jantar Mantar
Congress leader Pawan Khera meets Sonam Wangchuk at Jantar Mantar

 

নয়াদিল্লি, ১৭ জুলাই : অনশনের ২০-তম দিনেও মনের জোর অটুট সোনম ওয়াংচুকের। ধীরে ধীরে শরীর দুর্বল হচ্ছে, তবুও মনের জোর একটুও কমেনি। শুক্রবার সকালেও দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। এদিন অনশনরত সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা পবন খেরা। পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পবন খেরা অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন, তাদের দাবির প্রতি কংগ্রেসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি এই ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করে বলেন, অনশনকারীদের দাবিগুলি শোনা উচিত। উল্লেখ্য, টানা ২০-দিন ধরে ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম। প্রথম দিকে আমজনতার তেমন উৎসাহ না থাকলেও গত কয়েক দিনে ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করেছে। প্রতিদিনই ভিড়ও বাড়ছে যন্তর মন্তরে। ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলের নেতা-সাংসদেরা।

You might also like!