Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Heavy Rainfall in Mumbai:৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি মুম্বইয়ে, প্রভাবিত রেল ও সড়ক পরিষেবা

Heavy Rainfall in Mumbai
Heavy Rainfall in Mumbai

 

মুম্বই, ৮ জুলাই : প্রবল বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল মায়ানগরী মুম্বইয়ে। রবিবার গভীর রাত ১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মাত্র ৬ ঘন্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। অবিশ্রান্ত বৃষ্টিতে মুম্বইয়ের চারিদিকে এখন শুধু জল আর জল। বৃষ্টির জেরে রেল ও সড়ক পরিষেবা বিঘ্নিত হয়েছে মুম্বইয়ে। বৃহন্মুম্বই পৌর নিগম (বিএমসি) জানিয়েছে, নিচু এলাকায় ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ায় শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে মুম্বইয়ে সমস্ত বিএমসি, সরকারি ও বেসরকারি স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

ভারী বৃষ্টির ফলে সেন্ট্রাল রেলের শহরতলির পরিষেবা প্রভাবিত হয়েছে। সিওন ও ভান্দুপ এবং নাহুর স্টেশনের মধ্যে ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে। বৃষ্টির জল রেললাইনে জমে থাকায় এই বিপত্তি। মুম্বইয়ের রাস্তায় কোথাও হাঁটু, কোথাও আবার কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল প্রভাবিত হয়েছে। মুম্বইয়ের কিং সার্কেল এলাকা জলের তলায়। এদিন বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। বিদ্যাবিহার রেল স্টেশন জলের তলায়। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে এদিন সকালে ব্যাপক যানজট দেখা দেয়। তবে, বৃষ্টির জল কমার পর সেন্ট্রাল লাইনে লোকাল ট্রেন পরিষেবা আবারও চালু হয়েছে সোমবার সকালে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…