Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

PM Modi thanks Singapore PM: এবার সিঙ্গাপুর থেকে এল অভিনন্দন, মোদীকে শুভেচ্ছা লরেন্সের

Prime Minister Lawrence Wong & PM Narendra Modi
Prime Minister Lawrence Wong & PM Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ জুন : এবার সিঙ্গাপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এল অভিনন্দন বার্তা। ভারতের দীর্ঘতম সময় ধরে একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি এক্স মাধ্যমে জানিয়েছেন, "ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। এই মাইলফলক তাঁর বহু বছরের নিবেদিতপ্রাণ সেবা ও নেতৃত্বের প্রতিফলন।" সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স আরও জানান, "সিঙ্গাপুর ও ভারতের সম্পর্ক জোরদার করতে এবং আমাদের জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব অব্যাহত রাখার বিষয়ে আমি আশাবাদী।" উল্লেখ্য, ভারতের ইতিহাসে নয়া নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ জুন দেশে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্বে থাকার নিরিখে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েন তিনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডও ছাপিয়ে গেলেন তিনি।

You might also like!