Country

1 year ago

Heatwave alert: দাবদাহে অতিষ্ঠ উত্তর-পশ্চিম ভারত, অত্যধিক গরম থাকবে আসন্ন ৫ দিন

Heat Wave in North India (File Picture)
Heat Wave in North India (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ মে: রাজধানী দিল্লির তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা আবার ৪৭ ডিগ্রিতেও পৌঁছেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এই মরসুমে শুক্রবার দিল্লিতে তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। নজফগড়ে ওই দিন তাপমাত্রা ছিল ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

শনিবার আইএমডি জানিয়েছে, আগামী ৫ দিন উত্তর-পশ্চিম ভারতে তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী ৩ দিনের মধ্যে পূর্ব ও মধ্য ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। দিল্লি ছাড়াও তাপপ্রবাহ চলবে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারে। আগামী ৫ দিন ধরে গরমের দাপট বজায় থাকবে এই ছয় রাজ্যে।

You might also like!