Country

3 years ago

Varanasi : বারাণসীতে এসে পৌঁছল এম ভি গঙ্গা বিলাস, সূচনা হওয়া শুধুই সময়ের অপেক্ষা

MV Ganga Vilas Cruise
MV Ganga Vilas Cruise

 

বারাণসী, ১১ জানুয়ারি : প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি। ওই দিন বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার বারাণসীতে এস পৌঁছল এম ভি গঙ্গা বিলাস। গত ২২ ডিসেম্বর কলকাতা থেকে বারাণসীর উদ্দেশে রওনা হয়েছিল বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস, বুধবার এই প্রমোদতরী বারাণসীর রামনগর বন্দরে এসে পৌঁছেছে। ১৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রমোদতরীর সূচনা করবেন প্রধানমন্ত্রী।

এই প্রমোদতরী বিশ্বের দীর্ঘতম জলপথে বারাণসী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে থাকবে প্রমোদতরীটি এবং ১৫ দিনের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে যাবে। এরপর অসমের ব্রহ্মপুত্র নদী হয়ে ডিব্রুগড়ে পৌঁছবে এই প্রমোদতরী। বারাণসী থেকে কলকাতা ও বাংলাদেশ হয়ে ডিব্রুগড়। ১৩ জানুয়ারি সূচনার পর ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে প্রমোদতরী। যা মোট ২৭টি নদনদী ধরে এগিয়ে যাবে। গোটা পথ পার হতে সময় লাগবে ৫০ দিন। তার মধ্যে ১২ দিন থাকার কথা পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ দিয়ে বাংলায় প্রবেশ করে আসবে কলকাতায়। তার পরে বাংলাদেশের দিকে যাবে। ও পার বাংলায় ১৫ দিন কাটিয়ে ফের ভারতে প্রবেশ। ব্রহ্মপুত্র ধরে যাবে অসমের ডিব্রুগড়ে।

You might also like!