Country

1 year ago

Militant attack in Doda:ডোডায় জঙ্গি হামলা, আহত ৫ জওয়ান, একজন পুলিশ

Militant attack in Doda
Militant attack in Doda

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দফায় দফায় উত্তপ্ত ভূস্বর্গ। বুধবার ভোর-রাতে জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেটিং বেসে হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন জওয়ান ও এক পুলিশ অফিসার। অন্যদিকে, নিকেশ করা হয়েছে একজন জঙ্গিকে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জইশ জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন।

সেনা সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পরই পাল্টা এনকাউন্টার শুরু হয়। জঙ্গিদের খোঁজে বেস ক্যাম্পের পাশের জঙ্গলেও তল্লাশি অভিযান শুরু হয়েছে । জইশের শাখা সংগঠন দ্য কাশ্মীর টাইগারস এই হামলার দায় স্বীকার করেছে।

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।


You might also like!