Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Assam:মৃদু ভূমিকম্প অসমের কারবি আংলং জেলায়, ক্ষয়ক্ষতির খবর নেই

Assam earthquake today
Assam earthquake today

 

গুয়াহাটি, ৮ জুলাই  : আজ মঙ্গলবার সকাল ভারতীয় সময় ০৯টা ২২ মিনিট ১৯ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপেছে অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলং ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.১। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিন সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় ০৯:২২:১৯ ঘণ্টায় সংঘটিত ৪.১ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল কারবি আংলঙের ভূপৃষ্ঠের ২৫ কিমি গভীরে ২৬.৫১° উত্তর অক্ষাংশ এবং ৯৩.১৫° পূর্বে।

আজ সংঘটিত ভূমিকম্পের ঝটকা রাজ্যের পাহাড়ি জেলা কারবি আংলং ও সংলগ্ন অঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী নাগাল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় অনুভূত হয়েছে।

You might also like!