Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

PM Modi Video Delete: মোদির ভিডিও সরাল মেটা! তলব কেন্দ্রের, সোশাল মিডিয়ার ভূমিকা নিয়ে সরব বিজেপি

Meta Apologises For Blocking PM Modi's Facebook Video
Meta Apologises For Blocking PM Modi's Facebook Video

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মধ্যরাতে ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎই দেখা যায়, তাঁর পোস্ট করা সেই ভিডিওটি আর সোশাল মিডিয়ায় নেই। ভিডিও সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় জোর বিতর্ক। ঘটনার পর অবশ্য ক্ষমা চেয়েছে মেটা। তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে কেন্দ্রও কড়া অবস্থান নিয়েছে। ভিডিও সরানোর কারণ জানতে মেটার আধিকারিকদের তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা। 

নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়েছে দেড় কোটি! কমেন্ট জমা পড়েছে ১৩ লক্ষের চেয়েও বেশি। আর সেই সঙ্গেই লাফিয়ে বেড়েছে ফলোয়ার। জানা যাচ্ছে, ভিডিওটি আপলোড করার আগে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর অনুগামী সংখ্যা ছিল ১০১ মিলিয়ন। কিন্তু কয়েক ঘণ্টাতেই তা বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছেছে। বলে রাখা ভালো রাষ্ট্রনেতা হিসেবে মোদির জনপ্রিয়তা সারা বিশ্বে। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান, যাঁর ১০ কোটির বেশি ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে।  যে ভিডিও এহেন ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়, সেই ভিডিওটিই কিনা মুছে দেওয়া হল! কেন এমনটা ঘটল? মেটা সূত্রে খবর, এই ভুলটা একেবারেই অনিচ্ছাকৃত। যান্ত্রিক ত্রুটির কারণেই ভিডিওটি সরে গিয়েছিল। ভুলবশত এমনটা হয়ে গিয়েছে, এই মর্মে বার্তাও দিয়েছে মেটা কর্তৃপক্ষ। তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ভুলবশত ওই কন্টেন্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন আবার ভিডিও ফেরত আনা হয়েছে।’ ভুলের জন্য ক্ষমাও চেয়েছে মেটা।

সূত্রের খবর, ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই মেটার শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে মেটা এবং ইনস্টাগ্রামের আন্তর্জাতিক কর্তাদের সমন পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছে কেন্দ্র। ইতিমধ্যেই মেটাকে তুলোধোনা করতে শুরু করেছে বিজেপি। তাদের প্রশ্ন, বিদেশি সংস্থাকে কে অধিকার দিয়েছে প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেওয়ার? ভারতীয়রা কী দেখবেন, সেটা ঠিক করার ভার কেন এক বিদেশি সংস্থাকে দেওয়া হবে? 

You might also like!