Mamata Banerjee : দিল্লির দরবারে মমতা, মুখ্যমন্ত্রী নয় তৃণমূল নেত্রী হিসাবে নিজেকে উত্থাপন করতে চান মাননীয়া

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী বছর জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে ভারত, তা নিয়ে প্রস্তুতির খামতি নেই কেন্দ্রের। এই মর্মে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। যার প্রথম ধাপ হিসাবে দেশের রাজনৈতিক দলের প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদী। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে মাননীইয়া যে থাকবেন তা তিনি আগেই স্পষ্ট করে দিয়েছেন। তবে মমতা তার সাথে যুক্ত করেছেন এবার মুখ্যমন্ত্রী নয় তৃণমূলের প্রধান হিসাবে দিল্লিতে যাবেন। 

সূত্রের খবর, দিল্লিতে নেমে মমতা প্রথমেই যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানেই সোমবার বিকেলে জি-২০ সংক্রান্ত বৈঠক ডেকেছেন মোদী। বৈঠকে মোদী-মমতার সাক্ষাৎ হওয়ার কথা। তবে বৈঠকের বাইরে দু’জনের ব্যক্তিগত বৈঠক হবে কি না সে দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে মমতা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে মোদীর আলাদা করে কোনো বৈঠক হচ্ছে না।  

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক শেষ করে সোমবার রাতে দিল্লিতেই থাকার কথা মমতার। তবে মঙ্গলবার তিনি রাজস্থান যেতে পারেন। সময় পেলে রাজস্থানের অজমেঢ় এবং পুষ্কর যেতে পারেন বলে নিজেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী।সূত্রের খবর, মমতা পুষ্করের ব্রহ্ম মন্দিরে পুজো দিতে পারেন। সেই মতো প্রস্তুতিও শুরু করেছে রাজস্থানের কংগ্রেস সরকার। তবে মঙ্গলবার রাজস্থানে গেলেও ওই দিনই ফের দিল্লিতে ফিরে আসার কথা মমতার। সূত্রের খবর, রাজধানীতে বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…