
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার সন্ধ্যায় হঠাৎ ই আগুন লাগে কার্গিলের জামিয়া মসজিদে, মুহুর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা মসজিদটিকে। সূত্রের খবর , সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে মসজিদের দু’টি তলা , তবে এখনও পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি ।
মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারাও। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
কার্গিলের সিইসি ফিরোজ আহমেদ খান বলেন, ‘‘পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের দু’টি গাড়ি পাঠানো হয়েছিল। তবে প্রাথমিক ভাবে, আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনীই। মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।’’
