New Delhi: দিল্লির বিকাশপুরীতে ডিডিএ মার্কেটে আগুন

Major fire breaks out at DDA Market
Major fire breaks out at DDA Market

 

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : দিল্লির বিকাশপুরী এলাকায় ভয়াবহ আগুন লাগল ডিডিএ মার্কেটে অবস্থিত একটি দোকানে। শনিবার সকালে বিকাশপুরী এলাকার ডিডিএ মার্কেটের এইচ-ব্লকে অবস্থিত একটি দোকানে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন, আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে দোকানটি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুয়ান নেভাতে পৌঁছয় দমকলের মোট ১৮টি ইঞ্জিন। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে নেভাতে অনেকটা সময় লাগে দমকল কর্মীদের। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল ও পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…