Country

3 years ago

Maharashtra: পায়রার খাবারে নিষেধাজ্ঞা, মোটা অঙ্কের জরিমানা মহারাষ্ট্রে

piegon
piegon

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সম্প্রতি গবেষণায় এমন এক তথ্য ওরা পেয়েছে যে পায়রা থেকেই একাধিক রোগ সংক্রমিত হচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে এসেছে নতুন নির্দেশিকা। পায়রাকে খাওয়ানোর উপর নিষেধাজ্ঞা জারি হল দেশের এক শহরে। মহারাষ্ট্রের ঠাণে নগর নিগম সাফ জানিয়েছে, পায়রাকে খাওয়ালেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নাগরিকদের। কিন্তু কেমন নির্দেশিকা? সকলেই এই নির্দেশিকায় বিস্মিত। ঠাণে নগর নিগমের বক্তব্য, পায়রার কারণে শহরে বাড়ছে হাইপার সেন্সিটিভ নিউমোনিয়া এবং ফুসফুসের অন্য রোগ। কীভাবে ভিলেন পায়রা? প্রশাসন দাবি, পায়রার বিষ্ঠা এবং পাখনা থেকেই রোগ ছড়াচ্ছে। মুম্বই, ঠাণে এবং পুণের বাসিন্দাদের অনেকেই নাকি শ্বাসকষ্টে ভুগছেন। তাঁরা কঠিন ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন। এর জন্য দায়ী পায়রা। কিন্তু এই তথ্য যতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে নাগরিক মহল সন্দিগ্ধ। 


  ঠানের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে , পায়রার বিষ্ঠায় থাকে এক ধরনের ব্যাকটেরিয়া। বাতাসের মাধ্যমে পায়রার কাছাকাছি থাকা লোকজনের শরীরে তা প্রবেশ করে। এই কারণে পায়রার কাছাকাছি থাকা মানুষের আক্রান্ত হওয়ার আশংকাও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পায়রাকে খাওয়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ঠাণে নগর নিগম। সচেতনতা বাড়াতে শহরজুড়ে পোস্টার লাগানো হচ্ছে, মাইকে প্রচার চলছে। সেখানে বলা হয়েছে, শহরে বাড়তে থাকা রোগের আবহে পায়রাকে খাবার দিলেই ৫০০ টাকা জরিমানা করা হবে। কিন্তু পাখি প্রেমীদের কাছে এই নির্দেশ শুধু অন্যায় নয়,এটা ভারতীয় ধর্মবিরুদ্ধ। কারণ ভারতীয় ধর্মশাস্ত্রে পায়রাকে খাওয়ানো পুণ্যের কাজ বলা হয়েছে।

  


You might also like!