Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Prashant Sitaram appointed CBSE Chairperson: সিবিএসই-র নয়া চেয়ারম্যান লোখান্ডে প্রশান্ত সীতারাম, সেক্রেটারি পদে বরুণ

Lokhande Prashant Sitaram appointed CBSE Chairperson, Varun Bhardwaj named Secretary
Lokhande Prashant Sitaram appointed CBSE Chairperson, Varun Bhardwaj named Secretary

 

নয়াদিল্লি, ৩ জুন : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসি)-এর অন-স্ক্রিন মার্কিং বিতর্কের মধ্যেই বড় প্রশাসনিক রদবদল করল কেন্দ্র সরকার। বুধবার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে লোখান্ডে প্রশান্ত সীতারামকে। একই সঙ্গে বোর্ডের নতুন সেক্রেটারি হয়েছেন বরুণ ভরদ্বাজ। এই পরিবর্তন এমন সময়ে হলো, যখন সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থা নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, উত্তরপত্রের স্ক্যান কপি, নম্বর যাচাই এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় একাধিক গরমিল ও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে। বহু পরীক্ষার্থী দাবি করেছে, তাদের দেওয়া স্ক্যান করা উত্তরপত্রের হাতের লেখা পর্যন্ত মিলছে না। এর ফলে উত্তরপত্র অদলবদল বা মূল্যায়নে ভুলের আশঙ্কা তৈরি হয়েছে।

You might also like!