Country

1 year ago

Kerala Congress: জনসংখ্যার নিরিখে কম সংখ্যক ট্রেন! অমিতাভের সাহায্য প্রার্থী কংগ্রেস

Less number of trains in terms of population! Congress is needy for Amitabh's support
Less number of trains in terms of population! Congress is needy for Amitabh's support

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জনসংখ্যার নিরিখে কম সংখ্যক ট্রেন। আর এই জন্যই এবার বলিউড স্টার অমিতাভ বচ্চনের কাছে আর্জি জানাল কেরালা কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোরখপুর থেকে একটি ভিড়েঠাসা ট্রেনের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে কেরালা কংগ্রেসের তরফে। ভিডিয়োটির সঙ্গে অমিতাভ বচ্চনের উদ্দেশে একটি বার্তা লেখা হয়েছে। যেখানে অভিনেতার কাছে সাহায্য করার জন্য আবেদন জানানো হয়েছে কেরালা কংগ্রেসের তরফ থেকে।

বৃহস্পতিবার কেরালা কংগ্রেস উত্তরপ্রদেশের গোরখপুর থেকে ভিড়ের বিষয়টি তুলে ধরে একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি ভিড়ে ঠাসা ট্রেন। সেই উপচে পড়া ট্রেনের বগিতে প্রচণ্ড গরমের মধ্যে কোনওমতে যাত্রীরা বসে এবং দাঁড়িয়ে আছেন। গরম থেকে বাঁচতে প্লাস্টিকের পাখা দিয়ে হাওয়া করে নিজেদের ঠান্ডা করার চেষ্টা করছেন। অতিরিক্ত ভিড়ে, চরম গরমে নাজেহাল অবস্থা ট্রেনের ক্ষুদে যাত্রীদেরও।

এই অবস্থার জন্য কেরালা কংগ্রেস কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। সেই সঙ্গে তারা বলেছে যে দেশের জনসংখ্যা অতীতে ১৪ কোটি বেড়েছে কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি। আর এই বিষয়টি সামনে আনতে বলি তারকা অমিতাভ বচ্চনের সাহায্য চেয়ে তাদের এক্স হ্যান্ডেলে একটি বার্তাও পোস্ট করেছে কেরালা কংগ্রেস। সেখানে লেখা হয়েছে, ‘প্রিয় অমিতাভ বচ্চন, আপনার কাছ থেকে আমাদের একটি ছোট সাহায্য দরকার। কোটি কোটি সাধারণ মানুষ এভাবে যাতায়াত করতে বাধ্য হয়। এমনকি সংরক্ষিত বগিগুলোও লোকে ঠাসা। এখন উত্তরভারতে ৫২ ডিগ্রি সেলসিয়াস এবং এই ভিডিয়োটি গোরখপুরের যেখানে মুখ্যমন্ত্রী ইউপি থেকেই এসেছেন।’


You might also like!