Breaking News

 

Country

3 years ago

Laxman Savadi joins congress: জল্পনাই সত্য হল, কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি

Laxman Savadi
Laxman Savadi

 

বেঙ্গালুরু, ১৪ এপ্রিল : যাবতীয় জল্পনাই সত্য হল, কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি। শুক্রবার বেঙ্গালুরুতে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের উপস্থিতিতে তিনি কংগ্রেসের যোগ দিয়েছেন। আথানি আসনের টিকিট হারানোর পরে গত ১২ এপ্রিল বিধান পরিষদের সদস্য এবং বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন লক্ষ্মণ সাভাদি। তারপর থেকেই গুঞ্জন চলছিল তিনি কংগ্রেসের যোগ দিতে পারেন, শুক্রবার সেই জল্পনাই সত্য হল।

ডি কে শিবকুমার এদিন বলেছেন, "কোনও শর্ত নেই। তিনি নিজেকে অপমানিত মনে করেছেন। এমন মহান নেতাদের কংগ্রেসে নেওয়া আমাদের কর্তব্য। ৯-১০ জনেরও বেশি বর্তমান বিধায়ক আছেন যারা কংগ্রেসে যোগ দিতে চান, কিন্তু আমাদের কাছে তাদের থাকার জায়গা নেই।" এদিকে, কর্ণাটকে বিজেপির ভারপ্রাপ্ত নেতা অরুণ সিং বলেছেন, নির্বাচনে হারা সত্ত্বেও বিজেপি তাকে উপ-মুখ্যমন্ত্রী এবং তারপরে বিধান পরিষদের সদস্য করেছে, তার পরেও, তিনি এমন একটি দলে (কংগ্রেস) যাচ্ছেন যেখানে নেতারা দু''টি দলে বিভক্ত। তিনি একটি বড় ভুল করেছেন এবং পরে অনুশোচনা করবেন।

You might also like!