Anti Rape Shoes : ধর্ষণকারীদের হাত থেকে বাঁচাতে বিশেষ জুতো বানাল কর্নাটকের দশম শ্রেণির ছাত্রী

Karnataka 10th class girl made special shoes to save her from rapists
Karnataka 10th class girl made special shoes to save her from rapists

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিজয়লক্ষ্মী বিরাদর নামে ওই ছাত্রী কর্নাটকের কালবুর্গির একটি স্কুলে পড়ে।  ধর্ষণ রুখতে পারে এমন জুতো বানিয়ে তাক লাগিয়ে দিলেন এই স্কুল ছাত্রী।   

এই ছাত্রীর দাবি, কোনও ব্যক্তি যদি কোনও মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করেন, তার হাত থেকে বাঁচতে ওই জুতো দিয়ে হামলাকারীকে লাথি মারলে তাতে সৃষ্ট বিদ্যুতের ঝটকা লাগবে তাঁর। জুতোয় লাগানো ব্যাটারি থেকে সেই বিদ্যুৎ সৃষ্টি হবে। যিনি জুতো পরে থাকবেন, এ ক্ষেত্রে তার কোনও ক্ষতি হবে না, বরং হামলাকারীকে বিদ্যুতের ঝটকা দেবে এই জুতো। বিদ্যুতের ঝটকা দেওয়া ছাড়াও, এই জুতোতে থাকছে জিপিএস ব্যবস্থা। কোনও মেয়ে বিপদে পড়লে সেই জিপিএস থেকে তার বাবা-মায়ের কাছে বার্তা যাবে। 

সপ্তম শ্রেণিতে পড়ার সময় এই জুতো নিয়ে কাজ করা শুরু করে বি বিজয়লক্ষ্মী। এই কাজের জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছে সে। তাঁর এই প্রকল্পের জন্য সম্প্রতি গোয়ায় ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন এক্সপো পুরস্কার পেয়েছে বিজয়লক্ষ্মী।

 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…