Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

J P Nadda : বিজেপি যা বলেছে, তাই করেছে এবং যা বলবে তাই করবে : জে পি নাড্ডা

J P Nadda
J P Nadda

 

চন্দ্রপুর (মহারাষ্ট্র), ২ জানুয়ারি : বিজেপি যা বলেছে, তাই করেছে এবং যা বলবে তাই করবে। দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, উন্নয়নের অপর নাম ভারতীয় জনতা পার্টি এবং বিকাশ পুরুষ হলেন নরেন্দ্র মোদী।

সোমবার মহারাষ্ট্রের চন্দ্রপুরের একটি জনসভায় জে পি নাড্ডা বলেছেন, গোটা বিশ্ব যখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং প্রতিটি দেশই নিজেদের সংকটের মধ্যে দেখতে পাচ্ছে, তখন আমরা বিপরীত পরিস্থিতিতেও এগিয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে। ব্রিটেনের মত দেশ, যে দেশটি আমাদের ২০০ বছর ধরে শাসন করেছে...সেই দেশকে পিছনে ফেলে আমরা পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি।

জে পি নাড্ডা এদিন বলেছেন, আমেরিকা-ইউরোপে করোনার টিকাকরণ এখনও সম্পন্ন হয়নি, চিনের অবস্থা আপনারা দেখেছেন। কিন্তু ভারতে ২২০ কোটিরও বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে, নরেন্দ্র মোদীজি জনসাধারণকে নিরাপত্তা দেওয়ার কাজ করেছেন। নাড্ডার কথায়, মোদীজি যখন লাল কেল্লা থেকে ''স্বচ্ছ ভারত'' নিয়ে কথা বলেছিলেন, কংগ্রেস নেতারা তা নিয়ে ঠাট্টা করেছেন। পূর্বতন উদ্ধব ঠাকরে সরকারকে খোঁচা দিয়ে নাড্ডা বলেছেন, মহারাষ্ট্রে এমন একটি সরকার এসেছিল যার প্রধান নিজের আদর্শের সঙ্গে আপস করেছিলেন। পালঘরে সাধুদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে... কী চাপে সিবিআই তদন্ত থেকে সরে দাঁড়ালেন উদ্ধব?

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…