
কুশিনগর, ২২ ফেব্রুয়ারি: ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ স্থান কুশিনগরে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক থাই উৎসব। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এই দু'দিন আন্তর্জাতিক থাই উৎসব আয়োজিত হবে। এই উৎসবে থাকবে বিশেষ পুজো, ভগবান বুদ্ধের ধাতব শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। যাত্রায় সুসজ্জিত রথে সোনার কলশে রাখা গৌতম বুদ্ধের অস্থি থাকবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
ভারত ও থাইল্যান্ডের সমৃদ্ধি, উন্নয়ন ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করবেন বৌদ্ধ ভিক্ষুরা। কুশিনগরের থাই বুদ্ধ মঠের ইনচার্জ ফ্রা সোমপাং ইতিমধ্যেই বলেছেন, এই অনুষ্ঠানে স্থানীয় ৩০টি স্কুলের প্রায় ৯০০ শিক্ষার্থী এবং শ্রীলঙ্কা, মায়ানার, জাপান, ভুটান-সহ অনেক দেশের বৌদ্ধ ভিক্ষু এবং পর্যটকরা অংশ নেবেন।
