Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Country

1 year ago

IMD warns of heavy rains : মধ্য ও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি আইএমডি-র

IMD warns of heavy rains in Central and South India
IMD warns of heavy rains in Central and South India

 

নয়াদিল্লি, ৩০ অক্টোবর : মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই মর্মে সতর্কতাও জারি করা হয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর ৩১ অক্টোবর ও পয়লা নভেম্বর উপকূলীয় কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, এই মাসের শেষে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ এবং উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১ নভেম্বর কেরল ও মাহে, তামিলনাড়ু, উপকূলীয় কর্ণাটক ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টি প্রত্যাশিত। চলতি সপ্তাহে দেশের বাকি অংশে আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

You might also like!