
শ্রীনগর, ১২ মার্চ : উত্তর কাশ্মীরের হান্দওয়ারার হুংনিকুট এলাকার শালনার গ্রামে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার এক পুলিশকর্তা এ খবর জানিয়ে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো সময় সন্ত্রাসীদার আস্তানা খোঁজ পায়।
পুলিশ কর্মকর্তা জানান, গোপন আস্তানা থেকে একটি একে ৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন, ৭৫ রাউন্ড গুলি, ১০টি গ্রেনেড, ২৬টি ইউবিজিএল গ্রেনেড, আটটি ইউবিজিএল বুস্টার, দুটি আগুন নিক্ষেপকারী, পাঁচটি রকেট শেল এবং তিনটি রকেট বুস্টার উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী পুলিশের কাছে সামগ্রী হস্তান্তর করেছে।
