Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Mumbai Monsoon: তুমুল বৃষ্টি মুম্বইয়ে, মনোরম আবহাওয়া বাণিজ্যনগরীতে

Monsoon Arrives In Mumbai
Monsoon Arrives In Mumbai

 

মুম্বই, ২৯ জুন : বর্ষা প্রবেশের পর থেকেই বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। তুমুল বৃষ্টিতে মনোরম হয়ে উঠেছে মুম্বইয়ের আবহাওয়া। সোমবার ভোররাত থেকে শুরু বৃষ্টি সকালেও অব্যাহত থাকে। মুম্বই কোস্টাল রোড, পারেল, সাইন, আন্ধেরি-সহ মুম্বইয়ের সর্বত্রই বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে আবার আন্ধেরি সাবওয়েতে জল জমে যায়। নবি মুম্বইয়ের ভাসি এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে যানবাহন চলাচলে সমস্যা হয়। এছাড়াও মুম্বইয়ের আরও অনেক জায়গায় মুষলধারে বৃষ্টিতে জল জমে গিয়েছে। কান্দিভেলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়লেও, বৃষ্টির দরুণ মুম্বইয়ের আবহাওয়া মনোরম হয়ে উঠেছে।

You might also like!