Country

3 hours ago

Rain Forecast in Himachal: হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস, আইএমডি-র সতর্কতা জারি

IMD Predicts Rain in Himachal
IMD Predicts Rain in Himachal

 

নয়াদিল্লি, ১১ জুলাই : পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। হিমাচল প্রদেশ ছাড়া উত্তরাখণ্ডেও জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পাহাড়ি রাস্তায় ধস নামতে পারে, তাই গাড়ির চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। হিমাচল প্রদেশের কাংড়া, মান্ডি, শিমলা, সোলান ও সিরমৌর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই দুই রাজ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ধস নামায় অবরুদ্ধ একাধিক সড়ক। আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি অব্যাহত থাকবে। বাড়তে পারে নদীর জলস্তর, তাই নদী তীরবর্তী এলাকায় মানুষজনকে যেতে বারণ করা হয়েছে। প্রশাসন সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে।

You might also like!