
পাটনা, ১৪ মে: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদীর জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করলেন জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন (লালন) সিং। মঙ্গলবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালন সিং বলেছেন, সুশীল মোদী বিহারের একজন তৃণমূল স্তরের নেতা ছিলেন। তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকস্তব্ধ। তাঁর প্রয়াণে যে শুন্যতা সৃষ্টি হল, তা পূরণ করা অসম্ভব।
সুশীল মোদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্রের আরজেডি প্রার্থী মিসা ভারতী। তিনি বলেছেন, "এটি ব্যক্তিগত ক্ষতি। রাজ্যের জন্যও একটি দুঃখজনক মুহূর্ত। আমাদের সমবেদনা তাঁর পরিবারের পাশে। আমরা শোকের এই সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছি। "
