Country

2 years ago

GoFirst Airlines : গো ফার্স্ট এয়ারলাইন্সের সমস্ত উড়ান পররিষেবা ২২ জুন পর্যন্ত বাতিল

GoFirst  (File Picture )
GoFirst (File Picture )

 

নয়াদিল্লি, ১৯ জুন : আর্থিক সংকটে জর্জরিত গোফার্স্ট এয়ারলাইন্সের সঙ্কটের দিন শেষ হওয়ার নামই করছে না। সংস্থা ২২ জুন পর্যন্ত তাদের সমস্ত উড়ান পরিষেবা বাতিল করেছে। এর আগে, ১৯ জুন পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত করেছিল এয়ারলাইন্স।

গো ফার্স্ট এয়ারলাইন্সের পক্ষ থেকে সোমবার টুইট করেছে, ২২ জুন পর্যন্ত সমস্ত উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের যে অসুবিধার সৃষ্ট হয়েছে তারজন্য এয়ারলাইনের তরফে ক্ষমা চেয়েছে ।

সংস্থাটি জারি করা এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার পক্ষ জানানো হয়েছে শীঘ্রই আবার বুকিং শুরু করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাত্রীদের সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, গো ফার্স্ট এয়ারলাইন্স গত মাস থেকে তার উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে, যার কারণে কোম্পানিটি বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে।

You might also like!