Country

3 years ago

Gangotri temple : শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল গঙ্গোত্রী মন্দির, তুষারপাত হিমাচল ও কাশ্মীরেও

Gangotri temple
Gangotri temple

 

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : তুষারপাতের সুবাদে অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দির। বুধবার গভীর রাতে ব্যাপক তুষারপাত হয় গঙ্গোত্রী মন্দির ও সংলগ্ন এলাকায়, এরপর বৃহস্পতিবার সকালে দেখা যায় শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে গঙ্গোত্রী মন্দির। তুষারপাতের পর গঙ্গোত্রীতে একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ, এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার রাতে ভারী তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের চামোলি জেলাতেও। যোশীমঠের সুনীল ওয়ার্ডেও তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের রাজধানী শিমলাতেও। শিমলার নারকান্ডা শহরের বাড়ি-ঘর, রাস্তা, গাছ সর্বত্রই বরফের চাদরে ঢাকা পড়ে যায়। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের পাশাপাশি তুষারপাত হয়েছে কাশ্মীরেও। কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গ এলাকার জোজিলা, বলতালের কাছে তুষারধসের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। যদিও, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

You might also like!