Breaking News
 
Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের BJP TMC : রাজনৈতিক তরজা চরমে! সায়নী ঘোষের বিরুদ্ধে ভয়ংকর মন্তব্য করে বিতর্কে উত্তরপ্রদেশের বিজেপি নেতা

 

Country

1 year ago

Gujarat flood situation : গুজরাটের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ! মৃত্যু বেড়ে ৩৫, ফের ভূপেন্দ্রর সঙ্গে কথা মোদীর

Gujarat flood situation (symbolic picture)
Gujarat flood situation (symbolic picture)

 

আহমেদাবাদ ও নয়াদিল্লি, ২৯ আগস্ট : প্রবল বৃষ্টি ও বন্যায় গুজরাটের পরিস্থিতি আরও ভয়াবহ, বিগত ৩-দিনে গুজরাটে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৫ জনের। এই পরিস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্যোগের সময় গুজরাটকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে গুজরাটের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিন দিনে সেই রাজ্য থেকে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৮ হাজার জনকে। তবে প্রশাসনের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, গুজরাটে আপাতত বৃষ্টিপাত চলবে। সে ক্ষেত্রে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। গুজরাটে উদ্ধারকাজও চলছে পুরোদমে। বৃহস্পতিবার সকালেই অনেককে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

You might also like!