Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Naxalites arrested in Bijapur: বিজাপুরে বিস্ফোরক সহ পাঁচ নকশাল গ্রেফতার

Five Naxals arrested with explosives in Bijapur
Five Naxals arrested with explosives in Bijapur

 

বিজাপুর, ২৩ জুন : গত এক সপ্তাহে ছত্তিশগড়ে নকশালরা এক নাবালক ছাত্র সহ গ্রামের পাঁচ যুবককে হত্যার পর বিজাপুর জেলাজুড়ে নকশাল বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদ্দীদ, গঙ্গালুর এবং জংলা তিনটি থানা এলাকায় নেওয়া অভিযানে মোট পাঁচ নকশালকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিস্ফোরক সামগ্রী, নকশালদের পোশাক, ব্যাকপ্যাক, নকশাল সাহিত্য এবং কিছু জরুরি জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। মাদ্দীদ, গঙ্গালুর এবং জংলা থানা এলাকায় অভিযানের পর পাঁচ নকশাল হল সঞ্জয় মারপাল্লি (৩৬ ), কমলু ওরফে কালামু পুনেম (৩০), কোসা ভোগাম (৪৫), কোসা তমো (৪৫)এবং সোনাধর পোডিয়াম (৪৫)। সোমবার ধৃত পাঁচ নকশালকে আদালতে তোলা হয়েছে।


You might also like!