Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Fire Scare at Bihar Hospital : বিহারের হাসপাতালে আগুন-আতঙ্ক! আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডে মৃত ৩

Fire Scare at Bihar Hospital
Fire Scare at Bihar Hospital

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের আগুন-আতঙ্ক! এবার বিহারের মুজফ্ফরপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ জন রোগীর। মুজফ্ফরপুর জেলার ব্রহ্মপুরা থানার অধীনস্থ প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে খবর পায় দমকল।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, আইসিইউয়ে ১৩ জন রোগী ছিলেন। কিছু রোগী ছিলেন সিসিইউয়ে। তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আইসিইউতে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

You might also like!