
পুণে, ১ মে : মহারাষ্ট্রের পুণে-তে আগুন লাগল তিনটি দোকানে। সোমবার ভোররাত ২.৩০ নাগাদ ঘটনাটি ঘটে পুণের সাতারা রোডে ডি মার্টের কাছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন আয়ত্তে নিয়ে আসা হয়েছে। আগুন লাগার কোনও কারণ এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে তিনটি দোকান।
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার ভোররাত ২.৩০ নাগাদ পুণের সাতারা রোডে ডি মার্টের কাছে তিনটি দোকানে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে দোকানগুলি, এই অগ্নিকাণ্ডে দু'জন আহত হয়েছেন। দমকলের ৭টি ইঞ্জিন আগুন আয়ত্তে এনেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে তিনটি দোকান।
