Country

3 years ago

Delhi Budget 2023 : ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করলেন কৈলাশ, বললেন সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ

Kailash Gehlot
Kailash Gehlot

 

নয়াদিল্লি, ২২ মার্চ : দিল্লির বাজেট পেশ করলেন সে রাজ্যের নতুন অর্থমন্ত্রী কৈলাশ গেহলট। বুধবার দিল্লি বিধানসভায় দিল্লি সরকারের নবম বাজেট পেশ করলেন দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গেহলট। ৭৮,৮০০ কোটির বাজেট পেশ করে কৈলাশ গেহলট বলেছেন, এই বাজেট পরিচ্ছন্ন, সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ করা হয়েছে। বাজেট পেশ করার সময় দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত মনীশ সিসোদিয়াকে স্মরণ করেছেন কৈলাশ গেহলট। সিসোদিয়াকে দাদা আখ্যা দিয়ে কৈলাশ বলেছেন, "মনীশ সিসোদিয়া এই বাজেট পেশ করলে আমি আরও বেশি খুশি হতাম, তিনি আমার বড় ভাই। আমি নিশ্চিত সমগ্র বিশ্বের শিশুদের শুভেচ্ছা মণীশ সিসোদিয়ার সঙ্গে রয়েছে। এটি দিল্লি সরকারের নবম বাজেট এবং আমার প্রথম।"

২০২৩-২৪ অর্থবর্ষে ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন কৈলাশ গেহলট। ২০২২-২৩ অর্থবর্ষে দিল্লি সরকারের বাজেটের আকার ছিল ৭৫,৮০০ কোটি টাকা এবং তার আগের বছরে ৬৯,০০০ কোটি টাকা। কৈলাশ গেহলট এদিন বলেছেন, "দিল্লি মেট্রোর নেটওয়ার্ক ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিগুণ হয়েছে। বর্তমানে বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৩৭৯, যা সর্বোচ্চ। এখন দিল্লিকে তিরঙ্গার শহর বানিয়েছে সরকার। আসন্ন বাজেট দিল্লির জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জি-২০ আয়োজন করছি। তাই এই বাজেট একটি পরিষ্কার, সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ করা হয়েছে।"

You might also like!