
পাটনা, ২৭ ফেব্রুয়ারি : রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ বিধায়ক কিরণ দেবীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে ইডির দল বিহারের গাধানি থানার আগিয়াওনে বিধায়ক কিরণ দেবীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে দেয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কিরণ দেবী এবং তাঁর পরিবার তাঁদের বাসভবনে উপস্থিত নেই। কিরণ দেবীর স্বামী অরুণ কুমার যাদবও সন্দেশ নামক স্থানের বিধায়ক হয়েছেন। ইডির এদিনের অভিযানের আগে, সিবিআই ইতিমধ্যেই জানুয়ারিতে কিরণের বাড়িতে হানা দিয়েছিল।
অন্যদিকে, বালি ব্যবসায়ী অরুণ যাদবকে আরজেডি সভাপতি লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ মনে করা হয়। ২০২৩ সালেও সিবিআই তাঁর ঠিকানায় অভিযান চালিয়েছিল। পাটনায় বালির ব্যবসা করে অরুণ প্রচুর সম্পদ তৈরি করেছেন বলে অভিযোগ। তিনি লালুর পরিবারকে অনেক ফ্ল্যাট উপহার দিয়েছেন। এই সব অভিযোগের ভিত্তিতেই ইডি জোরকদমে অভিযান শুরু করেছে।
