Country

3 years ago

Earthquake in Meghalaya : মৃদু ভূমিকম্প মেঘালয়ের পশ্চিম খাসিপাহাড় জেলায়, ক্ষয়ক্ষতির খবর নেই

Earthquake in Meghalaya
Earthquake in Meghalaya

 

শিলং, ২৪ এপ্রিল : পনেরো ঘণ্টার মধ্যে ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠছে মেঘালয়। এবং পশ্চিম খাসিপাহাড় জেলা ও সংলগ্ন এলাকায় সংঘটিত হয়েছে ভূমিকম্প। আজ সোমবার সকাল ০৭:৪৩টায় রিখটার স্ক্যালে ৩.৫ প্রাবল্যের ভূমিকম্পে আতংকের সৃষ্টি হয় পশ্চিম খাসিপাহাড় জেলা ও সংলগ্ন এলাকায়। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ সকাল ০৭টা ৪৩ মিনিটে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল পশ্চিম খাসিপাহাড় জেলা (মেঘালয়)-র ভূগৰ্ভের ৫ কিলোমিটার গভীরে।

প্ৰসঙ্গত, গতকাল রবিবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেঘালয়ের দক্ষিণ গারোপাহাড় জেলা ও সংলগ্ন এলাকা। এদিন বিকাল ০৪:৩৩:৩৩টায় রিখটার স্ক্যালে ৩.৫ প্রাবল্যের ভূমিকম্প হয়েছে দক্ষিণ গারোপাহাড় জেলায়।

সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গত ১৭ এপ্রিল ৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তার আগের দিন ১৬ এপ্ৰিল মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে। এভাবে ২০ ফেব্রুয়ারি ৩.৬ প্রবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের তামংলং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। অনুরূপভাবে গত ১৯ ফেব্ৰুয়ারি ৩.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা। এছাড়া ১৬ ফেব্ৰুয়ারি সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছিল শিলং সহ রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার বিভিন্ন এলাকা। ওই দিন সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছিল। এভাবে ১৩ ফেব্রুয়ারি ১৮ ঘণ্টার মধ্যে ৪.০ প্রাবল্যের দ্বিতীয় ভূমিকম্প সংঘটিত হয়েছিল মধ্য অসমের হোজাই জেলা সদর এবং সিকিমের ইউকসোম শহর।


You might also like!