
চেন্নাই, ৬ ডিসেম্বর : কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর চেন্নাইয়ের কাছে চেঙ্গলপেটের অগ্নি কলেজ অফ টেকনোলজির গরুড় অ্যারোস্পেস-এ প্রথম ড্রোন স্কিলিং ও ট্রেনিং কনফারেন্সের সূচনা করেছেন। একইসঙ্গে ড্রোন যাত্রার সূচনা করেছেন তিনি। মঙ্গলবার ভার্চুয়াল ড্রোন বিশ্ববিদ্যালয়েরও সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "ড্রোন প্রযুক্তি প্রতিরক্ষা, কৃষি, উদ্যানপালন, সিনেমার জন্য অপরিহার্য। অনেক ক্ষেত্রের বিকল্প হতে পারে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী ড্রোনের উপকারিতার প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, কোভিডের সময়, প্রত্যন্ত অঞ্চলে ওষুধ এবং ভ্যাকসিন সরবরাহ করতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটেও ব্যবহৃত হয় ড্রোন, প্রত্যন্ত অঞ্চলে কীটনাশক ছিটানোর জন্যও ব্যবহৃত হয় ড্রোন। ভারত জুড়ে ১০০টি কিসান ড্রোন স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর চেন্নাইয়ের গরুড় এরোস্পেস ড্রোন ল্যাবও পরিদর্শন করেন।
