Country

3 years ago

Draupadi Murmu :এমাসে কলকাতায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য

দ্রৌপদী মুর্মু
দ্রৌপদী মুর্মু

 

কলকাতা, ১৫ মার্চ  : আগামী ২৭ মার্চ সকালে কলকাতায় আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, আর ওইদিন বিকেলে নবান্নের তরফে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে দেশের সাংবিধানিক প্রধানকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।


প্রসঙ্গত, দ্রৌপদী দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর বিরুদ্ধে যে বিরোধী প্রার্থী দাঁড় করানো হয়েছিল, সেই উদ্যোগে শামিল হয়েছিলেন মমতাও। সেই বিরোধী প্রার্থী ছিলেন দেশের প্রাক্তন মন্ত্রী যশোবন্ত সিন্‌হা। তিনি তখন ছিলেন তৃণমূলের সদস্য। তবে রাষ্ট্রপতি নির্বাচনে নাম ঘোষণার পরে যশোবন্ত তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। প্রত্যাশিত ভাবেই তিনি বিজেপি তথা এনডিএ প্রার্থীর কাছে হেরে যান। দ্রৌপদীর নাম ঘোষণা হওয়ার পর মমতা বলেছিলেন, আগে বিজেপি তথা এনডিএ দ্রৌপদীর নাম নিয়ে তাঁদের সঙ্গে বা তাঁর সঙ্গে আলোচনা করলে তিনি আদিবাসী প্রার্থীকেই সমর্থন করতেন। অনেকেই মনে করছেন, সেই কারণেই মমতা স্বয়ং উদ্যোগী হয়ে দ্রৌপদীকে নাগরিক সংবর্ধনা দিতে উদ্যোগী হয়েছেন

You might also like!