
হরিদ্বার, ২১ জানুয়ারি: দীপাবলির মতোই তৈরি হয়েছে প্রদীপ। সৌজন্য— অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ২২ জানুয়ারি রামলালার প্রাণ-প্রতিষ্ঠা উপলক্ষ্যে অকাল-দীপাবলির সাক্ষী হতে চলেছে হরিদ্বার। হরিদ্বারে সোমবার সন্ধ্যায় দীপোৎসবের আয়োজন করা হচ্ছে। হর-কি-পৌরিতে প্রজ্জ্বলিত হবে ১ লক্ষ প্রদীপ।
অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন করা হয়েছে। তার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় রীতি মেনে চলছে বিশেষ পুজো। মাঝে রবিবার বাদ দিলেই সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে হরিদ্বারের হর কি পৌরিতে ১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে ২২ জানুয়ারি সন্ধ্যায় দীপোৎসব উদযাপন করা হবে। দীপোৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
