Delhi BJP : দিল্লি কর্পোরেশন নির্বাচনের জন্য ২৩২ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করল বিজেপি

Delhi BJP issues first list of 232 candidates for MCD polls
Delhi BJP issues first list of 232 candidates for MCD polls

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : দিল্লি বিজেপি শনিবার আগামী মাসে দিল্লির ২৫০-ওয়ার্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) নির্বাচনের জন্য ২৩২ প্রার্থীর প্রথম তালিকা জারি করে এক বিবৃতিতে জানিয়েছে। বাকি ১৮ প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে।

দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক হর্ষ মালহোত্রা বলেন, দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডার অনুমোদনের পরে ২৩২ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এমসিডি নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। ভোট গণনা হবে ৭ ডিসেম্বর।

প্রসঙ্গত, শুক্রবার আম আদমি পার্টি কর্পোরেশন নির্বাচনের জন্য ১৩৪ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে। তালিকায় ৬০ জনের বেশি মহিলা প্রার্থী রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…