Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Rajouri, Jammu and Kashmir: রাজৌরির জঙ্গলে ‘অপারেশন শেরওয়ালি’র ২৬–তম দিন, জঙ্গিদের খোঁজে আরও জোরদার তল্লাশি

Day 26 of ‘Operation Sherwali’ in the Rajouri forests
Day 26 of ‘Operation Sherwali’ in the Rajouri forests

 

রাজৌরি, ১৭ জুন  : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার মানজাকোট সেক্টরের ডোরিমল-গম্ভীর মুগলান এলাকার ঘন জঙ্গলে চলা ‘অপারেশন শেরওয়ালি’ বুধবার ২৬–তম দিনে পা দিল। সাম্প্রতিক বছরগুলিতে রাজৌরি জেলায় এত দীর্ঘ সময় ধরে চলা জঙ্গিবিরোধী অভিযান খুব কমই দেখা গিয়েছে। ফলে এই অভিযান এখন নিরাপত্তা বাহিনীর অন্যতম দীর্ঘ সন্ত্রাসবিরোধী অভিযানে পরিণত হয়েছে।

জঙ্গিদের খোঁজে ডোরিমলের দুর্গম পাহাড়ি এলাকা ও বনাঞ্চলে তল্লাশি এবং ঘেরাও অভিযান আরও জোরদার করেছে সেনা, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। খাড়া পাহাড়, পাথুরে ভূখণ্ড এবং ঘন জঙ্গল অভিযান পরিচালনায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠলেও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এলাকা চষে বেড়াচ্ছে।

অভিযানের অংশ হিসেবে গোটা জঙ্গল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক যে কোনও গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর একাংশ কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অবস্থান নিয়ে নজরদারি চালাচ্ছে। আর জঙ্গিদের সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গাগুলিতে নিরাপত্তা বাহিনীর অন্য দলগুলি তল্লাশি অভিযান চালাচ্ছে।

গত মে মাসের শেষদিকে শুরু হওয়া ‘অপারেশন শেরওয়ালি’ মূলত একটি বহুসংস্থা-সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান। ডোরিমল-গম্ভীর মুগলান সেক্টরের দুর্গম পাহাড়ি এলাকায় কয়েকজন সশস্ত্র অনুপ্রবেশকারী আত্মগোপন করে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের খুঁজে বের করে নিকেশ করাই এই অভিযানের মূল লক্ষ্য। নিরাপত্তা মহলের মতে, দীর্ঘ সময় ধরে চলা এই অভিযান রাজৌরি সীমান্ত জেলায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর দৃঢ় সংকল্পেরই প্রমাণ।

You might also like!