Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Kiren Rijiju: উত্তরসূরি স্থির করার অধিকার একমাত্র দলাই লামারই, কিরেণ রিজিজু

Kiren Rijiju
Kiren Rijiju

 

নয়াদিল্লি, ৩ জুলাই : তাঁর উত্তরসূরি কে হবেন, তা স্থির করার অধিকার একমাত্র দলাই লামারই। চিনকে কড়া বার্তা দিয়ে তার নিজের অবস্থান স্পষ্ট করল ভারত। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, দলাই লামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শুধু তিব্বত নয়, সারা পৃথিবী জুড়ে তাঁর অনুগামীরা ছড়িয়ে আছেন। তাঁর উত্তরসূরি কে হবেন, সেটা একমাত্র দলাই লামা নিজে ঠিক করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি নিজের উত্তরসূরির বিষয়ে ঘোষণা করেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বুধবার দলাই লামা নিশ্চিত করেন, তাঁর অবর্তমানেও তাঁর একজন উত্তরসূরি থাকবেন, যিনি বিশ্ব জুড়ে বৌদ্ধধর্ম প্রচার এবং প্রাচীন ঐতিহ্য অব্যাহত রাখবেন। অনেকেই বর্তমান দলাই লামাকে ছাড়া ভবিষ্যতে কী হবে, সেই আশঙ্কা করেছিলেন। এদিন দলাই লামা তাঁর অবর্তমানেও কার্যালয় চালু রাখার নির্দেশ দেন। এছাড়া এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, দলাই লামার কার্যালয় ছাড়া উত্তরসূরির উপরে কারওরই প্রভাব খাটবে না।

You might also like!