Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Lord Shiva: শৈবতীর্থে ভক্তদের ভিড়, শ্রাবণের প্রথম সোমবারে শিবের আরাধনা ভক্তদের

Lord Shiva
Lord Shiva

 

নয়াদিল্লি, ৩ আগস্ট : শ্রাবণ মাসের প্রথম সোমবার দেশের সমস্ত শৈবতীর্থে ঢল নামল ভক্তদের। ভগবান শিবের আরাধনায় মগ্ন হলেন ভক্তরা। শ্রাবণের প্রথম সোমবার উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্ত বারাণসীতে বাবা বিশ্বনাথের জলাভিষেকের জন্য জড়ো হন। রাতভর দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। হর হর মহাদেব ধ্বনিতে বারাণসী মুখরিত হয়ে ওঠে। উত্তর প্রদেশের মোরাদাবাদের কামেশ্বর মহাদেব মন্দিরে পূজার্চনা করেন ভক্তরা। অযোধ্যার নাগেশ্বরনাথ মহাদেব মন্দিরেও উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষ্যে বারাণসীর ব্রহ্ম নিবাস মন্দিরে 'মহারুদ্রাভিষেক' অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজের মানকামেশ্বর মহাদেব মন্দিরেও শিবভক্তরা পূজার্চনা করেন। পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রার্থনা ও 'জলাভিষেক' করার জন্য ভক্তরা গাজিয়াবাদের বাবা দুধেশ্বর নাথ মন্দিরে রাত থেকেই ভিড় করেন।

You might also like!