Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Country

2 years ago

kedarnath Dham : কেদারনাথ রুটে অবিরাম বৃষ্টি, চারধাম যাত্রায় আগত পুণ্যার্থীদের জন্য পরামর্শ ডিজিপি-র

kedarnath Dham (symbolic picture)
kedarnath Dham (symbolic picture)

 

দেহরাদূন, ১ আগস্ট : কেদারনাথ রুটে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। আশঙ্কা রয়েছে দুর্যোগের, এরই প্রেক্ষিতে কেদারনাথ ধামে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ পরামর্শ জারি করা হয়েছে। এছাড়াও চারধাম যাত্রায় আগত পুণ্যার্থীদের সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন উত্তরাখণ্ডের ডিজিপি অভিনব কুমার। গাড়োয়াল বিভাগের কমিশনার জানিয়েছেন, আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা লাল সতর্কতার প্রেক্ষিতে, চারধাম তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট নিজ নিজ জেলায় পৌঁছে যাওয়া তীর্থযাত্রীদের পরবর্তী যাত্রার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হরিদ্বার এবং ঋষিকেশে অবস্থিত রেজিস্ট্রেশন কেন্দ্রগুলিতে বৃহস্পতিবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

কেদারনাথ ধাম যাত্রা পথে অবিরাম বৃষ্টি হচ্ছে। দর্শনের জন্য আগত ভক্তদের নিরাপদ স্থানে থামার জন্য অনুরোধ করা হয়েছে। ভীমবালি চৌকির ওপারে রাস্তা অবরুদ্ধ। ২০০ তীর্থযাত্রীকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। দোকান খালি করা হয়েছে।


You might also like!