Himachal Pradesh: হিমাচলে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, ত্রিশঙ্কুর পথে পার্বত্য এই রাজ্য

Congress leading in himachal pradesh
Congress leading in himachal pradesh

 

শিমলা, ৮ ডিসেম্বর : হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বেলা এগারোটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮টি আসনের মধ্যে ৩০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৪টি আসনে, নির্দল ৪টি আসনে। ৬৮ আসনের হিমাচলে সরকার গড়ার জন্য দরকার ন্যূনতম ৩৫টি আসন। এক আসন থেকে পিছিয়ে রয়েছে কংগ্রেস।

গত বারের ফল বলছে, বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। বিরোধী কংগ্রেস পায় ২১টি আসন। সিপিএম পেয়েছিল ১টি আসন এবং নির্দল প্রার্থীরা জিতেছিলেন ২টি আসনে। হিমাচল প্রদেশে গণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপি এবং কংগ্রেসে। সেই লড়াই এখনও চলছে, বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে কংগ্রেস।৬৮টি আসনের মধ্যে ৩০টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও, কংগ্রেস এগিয়ে ৩৪টি আসনে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…