Breaking News

 

Country

1 year ago

Arvind Kejriwal: দিল্লির হাসপাতালে অগ্নিকাণ্ডে শিশুমৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

Chief Minister Kejriwal condoles the death of a child in a hospital fire in Delhi
Chief Minister Kejriwal condoles the death of a child in a hospital fire in Delhi

 

নয়াদিল্লি, ২৬ মে: দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে একাধিক শিশু নিহত ও আহত হওয়ায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের এই ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যারা তাদের নিষ্পাপ শিশুদের হারিয়েছে আমরা সবাই তাদের পাশে আছি। সরকার ও প্রশাসন আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। যারা এই ঘটনার জন্য দায়ী, কেউ রেহাই পাবে না।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে দিল্লির বিবেক বিহারের নিউ বর্ন বেবি কেয়ার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু হাসপাতালে রাত ১১টা ৩২ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় তারা। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হলেও অনেকের মৃত্যু হয়েছে। হাসপাতালের দোতলা থেকে ১২ জন নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। এক শিশু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আহত আরও ৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন। দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


You might also like!