
দেহরাদূন, ২৭ ডিসেম্বর : অঙ্কিতা ভান্ডারি খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্রেস। এই দাবিতে ধর্নায় বসেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। দেহরাদূনের গান্ধী পার্কে সোমবার থেকে শুরু হয় ধর্না, তা শেষ হয় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ। অঙ্কিতা ভান্ডারি খুনের সিবিআই তদন্তের দাবি জানানো হয় ধর্না মঞ্চ থেকে।
অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীদের সঙ্গে এদিন ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। দেহরাদূনের গান্ধী পার্কের ধর্না মঞ্চ থেকে অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলার সিবিআই তদন্ত এবং ভিআইপিদের নাম প্রকাশের দাবি জানানো হয়। হরিশ রাওয়াত এদিন বলেছেন, "আমাদের ধর্না অঙ্কিতা এবং অন্যান্য মেয়েদের জন্য যারা ধর্ষণ ও খুনের শিকার হয়েছেন। আমরা এখনও সেই ভিআইপিদের সম্পর্কে জানি না, যার জন্য অঙ্কিতাকে জোর করে খুন করা হয়েছিল।"
