
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামরিক বিমান চালনার ক্ষেত্রে নতুন নজির গড়লেন ক্যাপ্টেন হান্সজা শর্মা। অসাধারণ দক্ষতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে বিশেষ সম্মান পেলেন যুদ্ধবিমান চালনায়। তিনি মর্যাদাপূর্ণ রৌপ্য চিতা স্মারক পেয়েছেন প্রথম মহিলা অফিসার হিসেবে।
হান্সজা শর্মা সম্প্রতি কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং স্কুল (CAATS)-এ সামরিক বিমান চালনার একটি কোর্স সম্পন্ন করেছেন। পুরুষ ও মহিলা মিলে মোট ৩৩ জন বিমানবাহিনীর অফিসার কঠোর প্রশিক্ষণের কোর্সটি করেছিলেন। হান্সজা হচ্ছেন একমাত্র মহিলা, সাফল্যের সঙ্গে কঠিন এই কোর্সটি শেষ করতে সফল হয়েছেন।
তাঁর এই সাফল্য নারীশক্তির ক্ষমতায়ণে আরও এক ধাপ বৃদ্ধি করল। হান্সজার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে আরও মহিলা সামরিক বিমান চালনার জন্য এগিয়ে আসবে বলে বায়ুসেনার পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয়েছে।
