Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Tamil Nadu Budget 2026: বুধবার তামিলনাড়ু বিধানসভায় বাজেট পেশ

State Finance Minister N. Marie Wilson presents TVK-led Govt's maiden Budget
State Finance Minister N. Marie Wilson presents TVK-led Govt's maiden Budget

 

চেন্নাই, ৫ আগস্ট : বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের প্রথম বাজেট পেশ হবে বিধানসভায়। এদিন সকাল ১০টায় বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যের অর্থমন্ত্রী মারিয়া উইলসন ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। মুখ্যমন্ত্রী বিজয় নির্দেশ দিয়েছিলেন যে এই বাজেট আকর্ষণীয় হতে হবে। বাজেট নিয়ে জুলাই মাসে মুখ্যমন্ত্রী সরকারের সমস্ত বিভাগের মন্ত্রী, সচিব এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছিলেন। সমস্ত বিভাগের কাছে বর্তমানে চালু থাকা প্রকল্পগুলি এবং নির্বাচনের আগে টিভিকে-র দেওয়া প্রতিশ্রুতিগুলির সম্পূর্ণ বিবরণ চাওয়া হয়েছিল।

এরপর এই সব পর্যালোচনা করে এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বিজয় বাজেট চূড়ান্ত করেছেন। এই বাজেটে "ভেট্রি তামিলগম ভিশনারি স্কিম" নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে। টিভিকে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীকে ৬০ বছর বয়স পর্যন্ত ২,৫০০ টাকা এবং বেকারদের সহায়তা ভাতা প্রদান করা হবে। সাধারণ মানুষ আশা করছেন যে বাজেটে এসব নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাবে।

বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের গ্রেফতারের প্রতিবাদে ডিএমকে এদিন বাজেট অধিবেশন বয়কট করতে পারে। বাজেট পেশ করার পর বিধানসভার অধ্যক্ষ জে.সি.ডি. প্রভাকরের সভাপতিত্বে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক হবে। সেখানেই বাজেট অধিবেশনের সময়সীমা ঘোষণা করা হবে।

You might also like!