Arvind Kejriwal : ভারত-চিন সংঘাতের আবহে চিনের বিরুদ্ধে এ বার সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী

Arvind Kajriwal
Arvind Kajriwal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নয়াদিল্লিতে আপের জাতীয় পরিষদের বৈঠকে দেশের দারিদ্র, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো গুরুতর বিষয়ের পাশাপাশি সীমান্তে চিনা আগ্রাসন নিয়েও আলোচনা চলছিল।  আপের এই বৈঠকে কেজরীওয়াল গত ৯ ডিসেম্বরের ভারত-চিন সীমান্ত সংঘাত প্রসঙ্গে বলেন, “গত কয়েক বছর ধরেই চিন আমাদের নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের সাহসী সেনা লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমে দেশকে রক্ষা করছেন।” একই সঙ্গে চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার প্রশ্নে কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, চিন দেশের এলাকা দখল করে নিলেও কেন্দ্রের বিজেপি সরকার তাদের পুরষ্কৃত করছে।

পরিসংখ্যান তুলে ধরে খড়্গপুর আইআইটির প্রাক্তনী এই রাজনীতিকের দাবি, চিনের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়ে যাচ্ছে দেশের সরকার। চিনের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেই চিন ‘জব্দ’ হবে বলে দাবি তাঁর।  


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…