Bharat Jodo Yatra : উৎসাহ ও উদ্দীপনা অটুটই, ৯৪-তম দিনে পড়ল রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা

Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra

 

কোটা, ১০ ডিসেম্বর : প্রথম দিনের মতোই উৎসাহ ও উদ্দীপনা একেবারে অটুটই রয়েছে, কমেনি একটুও। শনিবার ৯৪-তম দিনে পড়ল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। একদিনের বিশ্রামের পর শনিবার সকালে রাজস্থানের বুন্দি জেলার রংপুরিয়া গ্রাম থেকে শুরু হয়েছে 'ভারত জোড়ো যাত্রা', কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিনও পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন পদযাত্রায় সামিল হন।

কংগ্রেস নেতৃত্বদের মধ্যে তো উৎসাহ রয়েছেই, অনেক সাধারণ মানুষকেও পদযাত্রায় অংশ নিতে দেখা যায় এদিন। রাহুল গান্ধী হাঁটতে হাঁটতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উৎসাহ ও উন্মাদনা চোখে পড়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…