
নয়াদিল্লি, ৩১ মে : লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম দফায় আগামী ১ জুন, শনিবার ৯০৪ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে। এই ৯০৪ জন প্রার্থীর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শনিবার ভাগ্যপরীক্ষা হবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরেরও। বারাণসীতে হবে মোদীর ভাগ্যপরীক্ষা। এই পর্বে অন্যান্য তারকা প্রার্থীরা হলেন - গোরক্ষপুরের বিজেপি প্রার্থী রবি কিশান। পাটনা সাহিবের বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ। বিহারের পাটলিপুত্রের আরজেডি প্রার্থী মিসা ভারতী। হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি প্রার্থী অনুরাগ সিং ঠাকুর, এই রাজ্যেরই মান্ডি আসনের বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত। পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
বারাণসী : নরেন্দ্র মোদী (বিজেপি), অজয় রাই (কংগ্রেস)
গোরক্ষপুর : রবি কিশান (বিজেপি), কাজল নিষাদ (সমাজবাদী পার্টি)
চান্দাউলি : মহেন্দ্র নাথ পান্ডে (বিজেপি)
পাটনা সাহিব : রবিশঙ্কর প্রসাদ (বিজেপি)
পাটলিপুত্র : মিসা ভারতী (আরজেডি), রাম কৃপাল যাদব (বিজেপি)
হামিরপুর : অনুরাগ ঠাকুর (বিজেপি)
মান্ডি : কঙ্গনা রানাউত (বিজেপি)
ডায়মন্ড হারবার : অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
কলকাতা উত্তর : তাপস রায় (বিজেপি), সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস)
বারাসাত : কাকলি ঘোষ দস্তিদার (তৃণমূল কংগ্রেস), স্বপন মজুমদার (বিজেপি)
বসিরহাট : রেখা পাত্র (বিজেপি), হাজী নুরুল ইসলাম (তৃণমূল কংগ্রেস)
চণ্ডীগড় : মণীশ তিওয়ারি (কংগ্রেস), সঞ্জয় ট্যান্ডন (বিজেপি)
