Country

3 years ago

Amit Shah : দুদিনের সফর সূচি নিয়ে নাগাল্যান্ডে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

কোহিমা, ২০ ফেব্রুয়ারি  : আজ সোমবার দুদিনের সফর সূচি নিয়ে নাগাল্যান্ডে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মন জেলা সদরে আয়োজিত রোড-শো এবং নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতা।

এখানে দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩:২০টায় তিনি নয়াদিল্লি থেকে অসমের ডিব্রুগড় বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে বিকাল ৪-টার দিকে নাগাল্যান্ডের মন জেলার উদ্দেশ্যে রওয়ানা সফরসূচি অনুযায়ী আগামীকাল ২১ ফেব্রুয়ারি তিনি তুয়েনসাং জেলায় নির্বাচনী প্রচারসভায় ভাষণ দেবে।

উল্লেখ্য, ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। ভোটে বিজেপি ২০টি আসনে এবং জোটশরিক এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নাগাল্যান্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য জাতীয় এবং আঞ্চলিক মোট ১২টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রাজ্য রাজনীতিতে কোনও প্রভাব নেই, এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ময়দান চষে বেড়াচ্ছে। এদের মধ্যে আম আদমি পার্টি (আপ), রাইজিং পিপলস পার্টি, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া সংক্ষেপে আরপিআই (এ) এবং এলজেপি (রাম বিলাস) প্রথমবারের মতো প্রার্থী দিয়েছে।


You might also like!