Country

1 hour ago

Mission 5 Million Trees in Ahmedabad: আহমেদাবাদে ‘মিশন ফাইভ মিলিয়ন ট্রিজ’ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা অমিত শাহের

Amit Shah launches Mission 5 Million Trees
Amit Shah launches Mission 5 Million Trees

 

আহমেদাবাদ, ১২ জুলাই : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার গুজরাটের আহমেদাবাদে ‘মিশন ফাইভ মিলিয়ন ট্রিজ’ বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন। এএমসি (আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন)-র বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে এদিন সকালে আহমেদাবাদের সায়েন্স সিটি এলাকায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

পরে অমিত শাহ বলেন, "রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা—সকলেই এই উদ্যোগে অবদান রেখেছেন। খুব অল্প সময়ের মধ্যেই ১ কোটি ২৫ লক্ষ গাছ লাগানোর এই কর্মসূচিটি কেবল একটি স্লোগান থেকে প্রকৃত গণ-আন্দোলনে পরিণত হয়েছে। আজ প্রায় ১ লক্ষ ৬৭ হাজার নাগরিক তাঁদের নিজ নিজ এলাকায় গাছ লাগাতে চলেছেন, যা এই কর্মসূচির প্রতি ব্যাপক জন-সাড়ারই প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'এক পেড় মা কে নাম' (মায়ের নামে একটি গাছ)-এর মাধ্যমে ভারতকে আরও সবুজ করে তোলার আহ্বান জানিয়েছিলেন।"

You might also like!